প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী বেগম নাসরীন জাহান রত্না আমিন ও সিঙ্গাপুর গেছেন।
আজ রোববার সকাল ৮টা২৫মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদার গত মে মাসে হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। অন্য দিকে তার সহধর্মিণী বেগম নাসরীন জাহান রত্না দীর্ঘদিন ধরে কিডনি জনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছে। দুইজনেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) চিকিৎসা নিবেন।
সিঙ্গাপুর সফরে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিষ্টার ফারা ফিজা বিনতে আমিন,সানাম,ফয়সাল কাদের ও আয়মান এছাড়া তাদের ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইউনুস হাওলাদার ও সঙ্গে রয়েছেন।
জাতীয় পার্টর মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসী সহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়াদোয়া চাওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪